ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে চাঞ্চল্যকর উজ্জ্বল হত্যার ঘটনায় আটক -৫

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৩:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ১৭৩ বার পঠিত

শেরপুর জেলা সদরের খুনুয়ার চাঞ্চল্যকর অটো চালাক উজ্জ্বল হোসেন হত্যার ঘটনায় ৫জনকে আটক করেছে র‍্যাব। এসময় ছিনতাইকৃত অটোরিকশাও উদ্ধার করা হয়।

সোমবার ( ৮ মে) দুপুরে শেরপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে র‍্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মুহিবুল ইসলাম খান জানান, গত ২৯ এপ্রিল শেরপুর সদরের ভীমগঞ্জে একটি ধান ক্ষেত থেকে উজ্জ্বল হোসেন (৪২) নামের এক ব্যাটারি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

সদর উপজেলার খুনুয়া মধ্যপাড়ার হলু মিয়ার ছেলে উজ্জ্বল হোসেনকে ২৮ এপ্রিল রাতে খুন করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় মামলা করা হয়। এরপর র‍্যাব প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত শামীম মিয়াকে ৭মে দুপুরে ঢাকার ধামরাই থেকে আটক করে। শামীম শেরপুর সদরের রঘুনাথপুরের সুরুজ মিয়ার ছেলে।

পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে শেরপুর ও জামালপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আবুল হোসেন, রুবেল, সুলতান ও মঞ্জুরুল হককে আটক করে। এসময় ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়।
সংবাদ সম্মেলনে র‍্যাব১৪ এর কোম্পানি কমন্ডার, আশিক উজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার এমএম সবুজ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

শেরপুরে চাঞ্চল্যকর উজ্জ্বল হত্যার ঘটনায় আটক -৫

আপডেট সময় : ০৩:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩