ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

শেখ সাইদ আহমেদ সাবাব, শেরপুর :
  • আপডেট সময় : ০৮:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩ ১২৭ বার পঠিত

শেরপুরে কৃষক আব্দুস ছোবহান হত্যা মামলায় মো. স্বর্ণবালী (৪৩) নামে এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) দুপুরে শেরপুরের জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ একমাত্র আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

একইসাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ের আরও ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। স্বর্ণবালী নকলা উপজেলার বাউশা পূর্বপাড়া গ্রামের মৃত নায়েব আলীর ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে আদালতের পিপি এ্যাডভোকেট চন্দন কুমার পাল জানান,২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ভোরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে
প্রতিপক্ষের হাতে খুন হন কৃষক আব্দুস ছোবহান।

একই দিন ওই ঘটনায় ছোবহানের স্ত্রী মাজেদা খাতুন বাদী হয়ে ৪ জনকে আসামি করে নকলা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর আসামি স্বর্ণবালী গ্রেফতার হলে সে একাই ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

তদন্ত শেষে একই বছরের ৫ আগস্ট একমাত্র স্বর্ণবালীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন নকলা থানার এসআই তারিকুল ইসলাম। বিচারিক পর্যায়ে
সংবাদদাতা বাদী, চিকিৎসক, জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটসহ ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।

ট্যাগস :

শেরপুরে কৃষক হত্যা মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

আপডেট সময় : ০৮:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ অগাস্ট ২০২৩