ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে কৃষক কবজ উদ্দিন হত্যা মামলায় প্রধান আসামিসহ ৬ জন গ্রেপ্তার

শেখ সাইদ আহমেদ সাবাব- শেরপুর :
  • আপডেট সময় : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩ ১৪৮ বার পঠিত

শেরপুরের চাঞ্চল্যকর কৃষক কবজ উদ্দিন হত্যা মামলায় দুই দিনে পৃথক অভিযানে প্রধান আসামীসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

১ আগষ্ট মঙ্গলবার সকালে ময়মনসিংহ জেলার কোতয়ালী থানার কাছে আকুয়া বাইপাস এলাকা থেকে প্রধান আসামী মোঃ শাহিন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

পরে প্রধান আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে একইদিন রাতে ঢাকা মহানগর, মিরপুর-১৪এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আনোয়ার, মোঃ মিজানুর রহমানকে গ্রেপ্তার করে।

অপরদিকে গতকাল ৩১ জুলাই রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ডাঙারপাড়া হতে আসামী লিটন মিয়া, নাছির মিয়া, ও শরিফ মিয়াকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সবার বাড়ী শেরপুর সদরের রামেরচরের সরকার বাড়ীর বাসিন্দা।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি ও মামলা সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচন এবং এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে শেরপুর সদর উপজেলার রামেরচর গ্রামের সরকার বাড়ি ও আকন্দ বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জেরে গত ১৬ জুলাই আকন্দ বাড়ির কবজ উদ্দিনের চাচাতো ভাই মো. মিস্টার আলী এবং তার ভাই মো. লিটন মিয়া কবজ আলীকে মারপিট করে সরকারবাড়ির লোকজন। ওই ঘটনায় সরকারবাড়ির কয়েকজনকে আসামি করে থানায় একটি মামলা করেন মো. মিস্টার আলী।

এদিকে, গত ২৬ জুলাই রাতে কবজ উদ্দিন রাতের খাবার খেয়ে স্থানীয় ছনকান্দা বাজারের উদ্দেশে বের হন। কিন্তু দীর্ঘ সময় পরও তিনি বাড়িতে না ফেরায় স্বজনেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকে। খোঁজাখুঁজির এক পর্যায়ে ২৭ জুলাই সকালে স্থানীয় একটি সবজীর ক্ষেত থেকে কবজ উদ্দিনের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ওই ঘটনায় কবজ উদ্দিনের স্ত্রী মোছা. মরিয়ম বেগম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিরা এলাকা থেকে পালিয়ে যায়। পরে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‌্যাব ১ আগষ্ট ও ৩১ জুলাই পঞ্চগড় জেলার দেবীগঞ্জ, ময়মনসিংহ ও ঢাকার মিরপুর থেকে ওই ছয় আসামিকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে র‌্যাব-১৪ এর জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান জানান, গ্রেপ্তারকৃত আসামিদের শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :

শেরপুরে কৃষক কবজ উদ্দিন হত্যা মামলায় প্রধান আসামিসহ ৬ জন গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৫৮:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩