ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

শেখ সাঈদ আহমেদ সাবাব- শেরপুর:
  • আপডেট সময় : ০৭:৩১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ৪৭৬ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর এক কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার খান শাওনেরবিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার বিকেলে ওই কলেজ ছাত্রীর অভিযোগের ভিত্তিতে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর আগে গত ২২ এপ্রিল শনিবার ঈদের দিন রাতে উপজেলার কাংশা ইউনিয়নের গজনী গ্রামে এ ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। শাওন উপজেলা সদরের শাজাহান খানের ছেলে। শাওনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুইয়া।

লিখিত অভিযোগ ও কলেজ ছাত্রীর পরিবার সূ্ত্রে জানা গেছে, ওই ছাত্রী শেরপুর সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। গত ২২ এপ্রিল শনিবার ঈদের দিন রাতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার খান শাওন তাদের বাড়িতে গিয়ে ছাত্রীর বাবা-মার কাছে পান খেতে চান। এসময় ওই কলেজ ছাত্রী
বাড়ির উঠানে দাঁড়িয়ে মোবাইল চালাচ্ছিলেন। ছাত্রীর মা শাওনের জন্য পান আনতে গেলে ছাত্রলীগ নেতা শাওন উঠানে দাঁড়িয়ে থাকা কলেজ ছাত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে ধ্বস্তাধস্তি শুরু করে এবং বাড়ির পেছনে বনের ভেতরে মুখ চেপে ধরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে।

এক পর্যায়ে কলেজ ছাত্রীর চিৎকারে তার বাবা-মা ঘর থেকে বের হয়ে এলে শাওন এ ঘটনা কাউকে না জানানোর হুমকি দিয়ে চলে যায়। পরে ওই কলেজছাত্রীর পরিবারের পক্ষ থেকে উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যানের কাছে জানানো হয়।

বিষয়টি নিয়ে সময়ক্ষেপন হতে থাকলে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবেতা ম্রং এর পরামর্শে সোমবার বিকেল চারটার দিকে ঝিনাইগাতী থানায় গিয়ে শাওনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার লিখিত
অভিযোগ করেন ওই কলেজছাত্রী। অভিযোগের পরপরই অভিযান চালিয়ে উপজেলার বাকাকুড়া এলাকা থেকে শাওনকে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনার সুষ্ঠু বিচার চেয়েছেন ওই কলেজ ছাত্রী ও তার পরিবার।

তবে শাওনের বাবা শাজাহান খান বলেন, ঘটনাটি সত্য নয়। তার ছেলেকে ফাঁসানো হয়েছে। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রবেতা ম্রং
বলেন, দলের নাম ভাঙিয়ে কিছু লোক অপকর্ম করে যাচ্ছে। এর সুষ্ঠু বিচার হওয়া জরুরি। নাহলে আদিবাসী নারীরা সুরক্ষিত থাকতে পারবে না।

এ ব্যাপারে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) মো, সোহেল মাহমুদ পিপিএম বলেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার
খান শাওনের বিরুদ্ধে এক কলেজ ছাত্রী ধর্ষণচেষ্টার লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগপ্রাপ্তির এক ঘন্টার মধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :

শেরপুরে কলেজ ছাত্রী ধর্ষণ চেষ্টার মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:৩১:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩