ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরে আজকের তারুণ্যের ২ টাকায় বাজার

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৯:২৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩ ১৫৫ বার পঠিত

বাংলা নববর্ষ ও ঈদকে সামনে রেখে শেরপুরে ব্যাতিক্রমী এক উদ্যেগ গ্রহন করেছিল আজকের তারুণ্য নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার (১৪ এপ্রিল) দুপুরে ২ টাকার বাজারের আয়োজন করে আজকের তারুণ্য নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

নববর্ষ ও ঈদকে সামনে রেখে এদিন শেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে ১শ হতদরিদ্রদের মাঝে ২ টাকা করে মোট ১২ টাকার বিনিময়ে চাল, ডাল, আলু ও সবজিসহ ৬ টি পণ্য কিনে নেন উপকারভোগীরা।

আমরা ২ টাকা করে মোট ১২ টাকার বিনিময়ে ২শতাধিক টাকার চাল, ডাল, আলু ও কয়েক প্রকার সবজি পেয়ে অত্যন্ত খুশি তারা।

প্রতিবন্ধী কবির বলেন, সারাদিন ভিক্ষা করে দু’শ টাকা জোটে না। সেখানে মাত্র ২ টাকায় প্রায় দুই শত টাকার সবজি পেলাম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আজ খুবই ভালো লাগছে। এ বাজার গরিব মানুষের জন্য আশীর্বাদের মতো।

আজকের তারুন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন বলেন, এ বাজারে ২ টাকা করে মোট ১২ টাকার বিনিময়ে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা
চালসহ ৬ টি আইটেম ক্রয় করতে পেরেছেন। এতে সবাই খুবই খুশি হয়েছেন। আমরা আজকে এ বাজার চালু করেছিলাম। যদি আমরা সকলের সহযোগিতা পায় তাহলে শেরপুরে এ বাজার প্রতিদিন চালু করার চেষ্ঠা করবো।

ক্রেতাদের কাছ থেকে ২ টাকা করে মোট ১২টাকা নেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, এটা রিলিফ নয় অংশীজনদের অংশগ্রহণ নিশ্চিত করা। এটি দয়া বা করুণা নয় এটা তাদের অধিকার।

উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন, শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস প্রমুখ।

শেরপুর পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন বলেন, আজকের তারুন্যের এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবীদার। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা থাকবে।

শেরপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস বলেন, এ সংগঠনের এ মহতি উদ্যোগকে স্বাগত জানাই। এরকম একটি অনুষ্ঠনে এসে আমি গর্বিত। ভবিষ্যতে আজকের তারুন্যের যে কোন মহৎ কাজে উপজেলা প্রশাসন পাশে থাকবে।

ট্যাগস :

শেরপুরে আজকের তারুণ্যের ২ টাকায় বাজার

আপডেট সময় : ০৯:২৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩