ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরের সংসদীয় ৩টি আসনে নৌকার মাঝি হলেন আতিক, মতিয়া ও শহিদুল

শেখ সাইদ আহমেদ সাবাব - শেরপুর :
  • আপডেট সময় : ০৯:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ২০৮ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সীমান্তবর্তী জেলা শেরপুরের ৩টি আসনের ২টি আসনে অপরিবর্তিত রেখে একটিতে পরিবর্তন আনা হয়েছে। জনবিচ্ছিন্নতাসহ নানা কারণে শেরপুর-৩ আসনে এ পরিবর্তন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘোষিত শেরপুর-১ সংসদীয় আসন-১৪৩ (শেরপুর সদর) থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন ৫ বারের সংসদ সদস্য ও সরকার দলীয় হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান আতিক, শেরপুর-২ সংসদীয় আসন ১৪৪ (নকলা ও নালিতাবাড়ী) থেকে ৫ বারের সংসদ সদস্য সাবেক কৃষিমন্ত্রী ও বর্তমান সংসদ উপনেতা আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং শেরপুর-৩ সংসদীয় আসন ১৪৫ (শ্রীবরদী ও ঝিনাইগাতি) থেকে শ্রীবরদী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও সাবেক তিন বারের খড়িয়াকাজিরচর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডিএম শহিদুল ইসলাম।
এর ফলে শেরপুর-১ ও শেরপুর-২ আসনে দলীয় মনোনয়ন অপরিবর্তিত রয়ে গেল। জনবিচ্ছিন্নতা ও কাঙ্খিত সেবা দিতে না পারাসহ নানা কারণে শেরপুর-৩ আসন থেকে বাদ পড়েছেন ৩ বারের সংসদ সদস্য প্রকৌশলী একেএম ফজলুল হক চান।
আসন্ন এ নির্বাচনকে ঘিরে শেরপুর-১ আসনে ৯ জন, শেরপুর-২ আসনে ৯ জন এবং শেরপুর-৩ আসনে ২০ জন প্রার্থী দলীয় মনোনয়ন প্রত্যাশি ছিলেন।

এদিকে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর জেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে কর্মী সমর্থকরা।

ট্যাগস :

শেরপুরের সংসদীয় ৩টি আসনে নৌকার মাঝি হলেন আতিক, মতিয়া ও শহিদুল

আপডেট সময় : ০৯:০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩