ঢাকা ০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরের শ্রীবরদীতে ঝোড়ার পানিতে গোসল করতে গিয়ে বাঁশের খুঁটি বুকে বিধেপ্রাণ গেল শিশুর

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩ ৩৩৯ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়ায় ঝোড়ার পানিতে গোসল করতে গিয়ে বাঁশের খুঁটি বুকে বিধে ইব্রাহিম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার সিংগাবরুনা ইউনিয়নের কর্ণঝোড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম( বাবু ) উপজেলার কর্ণঝোড়া গ্রামের আফরোজ আলীর ছেলে ।

নিহত ইব্রাহিমের বাবা আফরোজ আলী জানান, বিকেলে তার ছেলে এলাকার ছেলে-মেয়েদের সাথে গোসল করতে বাড়ির পাশের ঝোড়ার পানিতে গোসল করতে যায়।
এক পর্যায়ে ইব্রাহিম ঝোড়ার পাড় থেকে লাফ দিয়ে ঝোড়ার পানিতে পড়লে বাঁশের খুঁটি বুকে লেগে ছিদ্র হয়ে যায়। তারপর তাকে গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে দায়িত্বরত ডাক্তার ইব্রাহিমকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় শিশুটির পরিবারে নেমেছে
শোকের ছায়া।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত ইব্রাহিমের বাবা বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

শেরপুরের শ্রীবরদীতে ঝোড়ার পানিতে গোসল করতে গিয়ে বাঁশের খুঁটি বুকে বিধেপ্রাণ গেল শিশুর

আপডেট সময় : ০৯:০৭:৫৮ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩