ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৯:৫০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩ ১৯২ বার পঠিত

শেরপুরের নালিতাবাড়ীতে নিজের বোরো ক্ষেত দেখতে গিয়ে বিষাক্ত সাপরে কামড়ে আয়নাল হক (৩৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ মার্চ) বেলা আড়াইটার দিকে সাপের কামড়ের পর সন্ধায় তার মৃত্যু হয়। নিহত আয়নাল হক উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের মন্ডলিয়াপাড়া ভজপাড়া
গ্রামের মৃত ছায়েদুল ইসলামের ছেলে।

পারিবারিক সূত্র জানায়, বেলা আড়াইটার দিকে আয়নাল বাড়ির কাছে থাকা নিজের বোরো ক্ষেত দেখতে যান।

এসময় বোরো ক্ষেতে থাকা একটি বিষাক্ত সাপ তাকে ছোবল দেয়। পরে তাৎক্ষণিক বাড়িতে এসে স্বজনদের বিষয়টি জানালে স্বজনরা তাকে দ্রুত বারমারী খ্রীষ্টান মিশনারী হাসপাতালে নিয়ে যান।

সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। এরপর তাকে নালিতাবাড়ী উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেও কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত আয়নালকে সুস্থ ও জীবিত করে তুলতে ওঁঝা ডেকে ঝাড়ফুঁক দেওয়া হচ্ছিল।
সবশেষ এ খবর পাওয়া পর্যন্ত আয়নাল হককে ওঁঝাদের ঝাড়ফুঁকেও ভালো করতে পারেনি।

ট্যাগস :

শেরপুরের নালিতাবাড়ীতে সাপের কামড়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৯:৫০:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩