ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শেখ সাইদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৮:২৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩ ১৩৪ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতীর মহারশী নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ( ১২ মে) দুপুরে ঝিনাইগাতী বাজার সংলগ্ন মহারশী ব্রিজের নীচে।

নিহত শিশু লাবিবা (১০) রাজ্জাকের মেয়ে ও মহিবুল্লাহ (৭) নূরুল ইসলামের ছেলে। তারা খালাতো ভাইবোন এবং ঝিনাইগাতীর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল্লাহ হাজির নাতি -নাতনি।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানাযায়, শুক্রবার দুপুরে ঝিনাইগাতী বাজারের পূর্ব পার্শ্বে মহারশী নদীর ব্রিজপাড়ে পানিতে গোসল করতে যায় শিশুদুটি। একপর্যায়ে নদীর তলায় গভীর গর্তের পানিতে ডুবে যায় লাবিবা ও মহিবুল্লাহ। পড়ে স্থানীয় লোকজন তাদের মরদেহ উদ্ধার করে। শিশু দুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম ভূইয়া ঘটনা নিশ্চিত করে জনান, উভয় পরিবার বিনা ময়নাতদন্তে তাদের মরদেহ দাফন করার জন্য আবেদন করেছেন।

ট্যাগস :

শেরপুরের ঝিনাইগাতীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৮:২৫:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩