ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিশু ধ-র্ষ-ণে-র অভিযোগে বাস হেলপার জোতদার গ্রেপ্তার _

মো: আল-আমিন, জামালপুর(ময়মনসিংহ):
  • আপডেট সময় : ০৩:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ১৮৫ বার পঠিত

এগারো বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জোতদার নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে জামালপুর সদর থানার পুলিশ। গ্রেপ্তার জোতদার (৪০) জামালপুর সদর উপজেলার নরুন্দি ব্যাপারীপাড়া এলাকার মৃত গোলাম মোস্তফার ছেলে।

শনিবার (৪ অক্টোবর) সকালে পৌর শহরের বাগেরহাট নিতাইবাবুর বয়লারের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলা সূত্রে জানা গেছে,জামালপুর টু ঢাকা যাতায়াতকারী বাসের হেলপার জোতদার
গত ২৬ সেপ্টেম্বর সকাল দশটার দিকে ভুক্তভোগী শিশুকে জামালপুর পৌর শহরের বাগেরহাটা এলাকার নিজ বাড়িতে একা পেয়ে অভিযুক্ত জোতদার ওই শিশুকে খাবার কিনে দেয়ার কথা বলে ঘরে নিয়ে ধর্ষণ করে।

পরদিন সকালে শিশুর মা বাদি হয়ে জোতদারকে অভিযুক্ত করে জামালপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক শাহিন আলম মামলার প্রাথমিক তদন্তে ধর্ষনের ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে আসামি জোতদারকে গ্রেপ্তারের চেষ্টা চালাতে থাকে। জোতদারের গ্রামের বাড়ি নরুন্দি হলেও কাজের জন্য সে শহরের বাগেরহাটাতে বোনের বাসায় থাকতো।অবশেষে শনিবার সকালে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আবু ফয়সল মো.আতিক বিষয়টি নিশ্চিত করে বলেন,একটি শিশু ধর্ষণের অভিযোগে জোতদার নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
আসামিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

শিশু ধ-র্ষ-ণে-র অভিযোগে বাস হেলপার জোতদার গ্রেপ্তার _

আপডেট সময় : ০৩:৩৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫