ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিক্ষার্থীদের উপর হামলা- সড়ক অবরোধ ও বিক্ষোভ

মাসুদুর রহমান রুবেল - ঢাকা:
  • আপডেট সময় : ০৯:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪ ৩৯২ বার পঠিত

সারা বাংলাদেশে কোটা সংস্কার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আশুলিয়ার বেসরকারি গণ-বিশ্ববিদ্যালয়ের (গবি), ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল এন্ড রিসার্চের (নিটার), বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মির্জা গোলাম হাফিজ কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জাবি অভিমুখে পদযাত্রা করে।

এসময় ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রাখলে উভয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সারাদেশে আন্দোলনকারীদের উপর হামলা এবং কোটা সংস্কারের দাবিতে এই কর্মসূচি পালন করছেন তাঁরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টা দিকে আশুলিয়ার নলামে অবস্থিত গণ-বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করেন গবি শিক্ষার্থীরা। পরে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল বাসস্ট্যান্ডে কিছুক্ষণ সড়ক অবরোধ করে মিছিল নিয়ে জাবি অভিমুখে পায়ে হেঁটে যাত্রা শুরু করে।

এদিকে, একই সময়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে নয়ারহাটে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব টেক্সটাইল এন্ড রিসার্চের (নিটার) পাঁচ শতাধিক শিক্ষার্থী মহাসড়ক অবরোধ করে রাখে।

একই দাবীতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবরোধ করে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। পরে তারা জাবি অভিমুখে পদযাত্রা করে।

এছাড়া, একই দাবীতে ঢাকা-আরিচা মহাসড়কের বাইশ মাইল এলাকা অবরোধ করে রাখে মির্জা গোলাম হাফিজ কলেজের শিক্ষার্থীরা।

এদিকে, নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার জিরানী এলাকায় অবরোধ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

নিটার শিক্ষার্থীরা জানান, আমাদের শান্তিপূর্ণ কোটা সংস্কার আন্দোলন ছিলো। কিন্তু আমাদের ভাই-বোনের উপর নির্মমভাবে হামলা করে আহত করা হয়েছে। গতকাল রাতে ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনদের মারাত্মকভাবে আহত করেছে। আমরা এর বিচার চাই।

গবি শিক্ষার্থীরা জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর হামলার প্রতিবাদে তাঁদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতেই এই কর্মসূচি পালন করছেন তাঁরা। দুপুর পৌনে ১টার দিকে তাঁদের নবীনগর ত্রিমোড় এলাকায় মিছিল নিয়ে অবস্থান করতে দেখা গেছে।

এদিকে শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে ইসলামপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের উভয় পাশে তীব্র যানজট দেখা গেছে। এতে চরম ভোগান্তিতে পড়ে এই মহাসড়কে চলাচল রত যাত্রীরা।

ট্যাগস :

শিক্ষার্থীদের উপর হামলা- সড়ক অবরোধ ও বিক্ষোভ

আপডেট সময় : ০৯:২৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪