ঢাকা ০৫:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মায়ের মৃত্যুতে শেরপুরে দোয়া মাহফিল

শেখ সাঈদ আহমেদ সাবাব-শেরপুর:
  • আপডেট সময় : ০৩:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩ ১৫১ বার পঠিত

শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপির রত্নগর্ভা মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে শেরপুরে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ মে সোমবার দুপুরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানুর উদ্যোগে শহরের নিউমার্কেট এলাকায় ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক, সম্পাদকমন্ডলীর সাবেক সদস্য তাপস কুমার সাহা ও দেবাশীষ ভট্টাচার্য, জেলা যুবলীগের সভাপতি মো. হাবিবুর রহমান হাবিব, জেলা মহিলা
আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এ্যাডভোকেট ফারহানা পারভীন
মুন্নী, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সম্রাটসহ দলীয় ও সহযোগী
সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রহিমা ওয়াদুদ ছিলেন একজন বরেণ্য শিক্ষক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার একজন অতি আপনজনকে
হারিয়েছে।

পরে মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার মোহতামিম মাওলানা সিদ্দিক আহমেদ।

উল্লেখ্য, গতকাল ৬ মে শনিবার রাজধানীর কলাবাগানস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মা রহিমা ওয়াদুদ।

ট্যাগস :

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মায়ের মৃত্যুতে শেরপুরে দোয়া মাহফিল

আপডেট সময় : ০৩:৩৬:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩