ঢাকা ০৫:৫২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত

মানিক কুমার দাস-ফরিদপুর:
  • আপডেট সময় : ০১:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ১১৭ বার পঠিত

মাধ্যমিক শিক্ষা জাতীয় করণ ও জাতীয় সংসদে শিক্ষকদের ১০% আসন বরাদ্দের দাবিতে বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার উদ্যোগে সংগঠনের সভাপতি মোঃ লোকমান হোসেন এর সভাপতিত্বে আজ সোমবার বেলা ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম,সিনিয়র সহ- সভাপতি মোঃ ইমরুল কবির জিহাদ
,বাংলাদেশ শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মোঃ ইয়াকুব আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াকুব আলী সিদ্দিকী ফরিদপুর মুসলিম মিশনের শিক্ষক মনিরুজ্জামান মনির, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক শরীফ জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, ফরিদপুর ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় শিক্ষক বিপদ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াদুদ, কর্মচারী ফেডারেশন সাধারণ সম্পাদক ইসাহাক মোল্লা। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ মাননীয় প্রধান মন্ত্রী বরাবর মাধ্যমিক শিক্ষা জাতীয় করণের জোর দাবি জানান ও জাতীয় সংসদে শিক্ষকদের জন্য ১০% আসন বরাদ্দের দাবি জানান। তারা বলেন একদেশে দুই নীতি চলতে পারে না,তাই তারা দেশে অভিন্ন শিক্ষা নীতি বাস্তবায়নের দাবি জানান। শিক্ষার মান উন্নয়নে এবং শিক্ষকদের মাঝে কর্মোদ্দীপনা বাড়াতে অচিরেই দেশে অভিন্ন শিক্ষা নীতি প্রণয়ন ও মাধ্যমিক শিক্ষা জাতীয় করণে সরকারের সুদৃষ্টি কামনা করেন। তাদের এই দাবি দ্রুত বাস্তবায়ন না করলে পরবর্তীতে বৃহত্তর আন্দোলন সংগ্রামের ঘোষণা দেন তারা।

ট্যাগস :

শিক্ষক কর্মচারী ঐক্যজোট ফরিদপুর জেলা শাখার মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:০০:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩