ঢাকা ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শিকারপুর সীমান্তে নিহত বিজিবি সৈনিকের মরদেহ হস্তান্তর

মোহাম্মদ নজরুল ইসলাম- বিশেষ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৮:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ১৩৯ বার পঠিত

যশোরের শার্শা উপজেলার শিকারপুর সীমান্ত দিয়ে বিজিবির সৈনিক রইস উদ্দিনের মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার সকাল ১১টায় শার্শার শিকারপুর সীমান্তের মুক্তিযোদ্ধা খামার পাড়া ও ভারতের গাঙ্গুলিয়া সীমান্তের ২৮ নং মেইন পিলার দিয়ে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করা হয়।
বিজিবির সৈনিকের মরদেহ হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন যশোর ৪৯ বিজিবির সিও জামিল আহম্মেদ ও ভারতীয় বিএসএফের ১০৭ ব্যাটালিয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তরা।
এসময় পুলিশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের অফিসারবৃন্দ।

গত সোমবার (২২ জানুয়ারি) ভোররাতে বেনাপোলের ধান্যখোলা সীমান্তে বিজিবির সৈনিক রইস উদ্দিনকে গুলি করে হত্যা করে বিএসএফ। পরে বাংলাদেশ সীমান্ত থেকে সৈনিকের মরদেহটি টানতে টানতে ভারত সীমান্তে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হওয়ার পরে আজ বিজিবি সৈনিকের লাশ হস্তান্তর করে বিএসএফ।

ট্যাগস :

শিকারপুর সীমান্তে নিহত বিজিবি সৈনিকের মরদেহ হস্তান্তর

আপডেট সময় : ০৮:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪