ঢাকা ১২:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলফাডাঙ্গা থানাপুলিশের মতবিনিময় সভা সম্পন্ন

আজিজুর রহমান দুলাল-আলফাডাঙ্গা:
  • আপডেট সময় : ১১:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩ ২০৩ বার পঠিত

আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ সুষ্ঠু-সুন্দর ভাবে উদযাপন এবং সার্বিক নিরাপত্তার পরিকল্পনা নিয়ে আলফাডাঙ্গা থানা পুলিশের মত বিনিময় সভা সম্পন্ন হয়েছে।

রবিবার (৩০ সেপ্টেম্বর)সকাল ১১টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানা পুলিশের আয়োজনে উপজেলা বিভিন্ন পূজা মণ্ডপের প্রতিনিধিদের নিয়ে থানা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আলফাডাঙ্গা থানা অফিসার (ওসি) মো আবু তাহেরের বিভিন্ন দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শামিনুল হকের সঞ্চালনায় বক্তব্য দেন, উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক আমিনুল ইসলাম, আলফাডাঙ্গা থানা এস আই ইউনুস আলী বিশ্বাস উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুন্ডু, পৌর শাখার সভাপতি স্বপন কুমার কুন্ডু, ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের পুজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

ওসি মোঃ আবু তাহের বলেন, ধর্ম যার যার উৎসব সবার তাই আসন্ন দুর্গা পূজায় শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা সকলে মিলে আনন্দ উপভোগ করবো। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলার প্রতিটি পূজা মন্ডপের পাশাপাশি বিভিন্ন এলাকা ও গুরুত্ব পয়েন্টগুলোতে পুলিশের কঠোর নজরদারী অব্যাহত থাকবে।
এছাড়া পুলিশের সার্বক্ষণিক টহল ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সকলের সহযোগিতা অব্যাহত থাকলে পূর্ণ নিরাপত্তার মধ্যে দিয়ে এ বছর শারদীয় দুর্গোৎসব পালিত হবে। এছাড়া যেকোনো ধরনের অনিয়মের জন্য যদি কোনো মহল প্রভাব বিস্তার করে তবে সরাসরি পুলিশকে অবহিত করার জন্য আহবান জানান তিনি।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আলফাডাঙ্গা থানাপুলিশের মতবিনিময় সভা সম্পন্ন

আপডেট সময় : ১১:৪২:০৭ অপরাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩