ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শামা ওবায়েদ এর নামে মামলা প্রত্যাহারের দাবিতে সালথায় বিক্ষোভ মিছিল

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৭:৫৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪ ১৭৮ বার পঠিত

ফরিদপুরের সালথা-নগরকান্দা, ফরিদপুর-২ দক্ষিণ বঙ্গের অগ্নিকন্যা বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকুর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে সালথা উপজেলার আটঘর বিএনপি যুবদল অঙ্গ সংগঠন।

রবিবার (৩ নভেম্বর) বিকাল ৪ টায় আটঘর ইউনিয়নের গৌড়দিয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাড়ুকদিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

আটঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব খানের সভাপতিত্বে ও উপজেলা যুবদল নেতা মাহফুজুর রহমান খান (মাহফুজ) এর প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল নেতা শাফিকুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুরাদ মাতুব্বর, সাধারণ সম্পাদক আলী মাতুব্বর, সাংগঠনিক সম্পাদক রাশেদ মৃধা, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক মঞ্জুর খান, উপজেলা যুবদল নেতা শহিদুল ইসলাম, মানোয়ার হোসেন, কালাম মাতুব্বর, আমির হামজা, ছাত্রদল নেতা মাসুদ, হাসিবুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, শামা ওবায়েদ নগরকান্দায় না থাকা সত্তেও নগরকান্দা- সালথা বিএনপিকে দূর্বল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে তার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অবিলম্বে শামা ওবায়েদ ইসলাম রিংকুর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান নেতাকর্মীরা। এছাড়াও আগামী ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার না করলে নগরকান্দা থানা ঘেরাও করার ঘোষণা দেন নেতাকর্মীরা।

শামা ওবায়েদ এর নামে মামলা প্রত্যাহারের দাবিতে সালথায় বিক্ষোভ মিছিল

আপডেট সময় : ০৭:৫৫:২২ পূর্বাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪