ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শামসের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

মোঃ শামীম আহমেদ-সাভার:
  • আপডেট সময় : ০৫:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ ১৮৩ বার পঠিত

সাংবাদিক শামসের মুক্তির দাবিতে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আজ শুক্রবার দুপুর ৩টার দিকে সড়কে বসে পড়েন শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী শিক্ষার্থীরা দুপুর ২টা থেকেই মুরাদ চত্বরে জড় হতে শুরু করেন। এ সময় সড়কের দুই পাশে শতাধিক গাড়ি আটকা পড়ে তীব্র যানজট তৈরি হয়।

ক্যাম্পাসের আশপাশে বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে রোববার (২৬ মার্চ) দৈনিক প্রথম আলোতে প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার সৃষ্টি হয়। বুধবার (২৯ মার্চ) পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের হয়। বুধবার ভোরে সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেওয়া হয় শামসকে। পরে একই দিন দিবাগত রাতেই ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা দায়ের হয় রমনা থানায়। এই মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী ক্যামেরাম্যানসহ অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়।

তুলে নেওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার (৩০ মার্চ) রমনা থানার মামলায় শামসুজ্জামানকে আদালতে নেওয়া হয়। তখন ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেন শামসের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। সাংবাদিক শামসকে আজ শুক্রবার কাশিমপুরে নেওয়া হয়েছে।

ট্যাগস :

শামসের মুক্তির দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

আপডেট সময় : ০৫:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মার্চ ২০২৩