ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খানসামায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মোঃ লায়ন ইসলাম,খানসামা (দিনাজপুর):
  • আপডেট সময় : ০৭:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ১৪৩ বার পঠিত

Oplus_131072

শহীদ রাষ্ট্রপতি মরহুম জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া ইউনিয়নের দুইটি এতিম মাদ্রাসার শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) শীতার্ত এতিম শিশুদের পাশে দাঁড়ানোর মানবিক এই উদ্যোগ বাস্তবায়ন করেন যুবদল নেতা মেহেদী হাসান চৌধুরী ও রাব্বি চৌধুরী। এ সময় তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন এবং ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

কম্বল পেয়ে এতিম শিশুদের মুখে আনন্দ ও তৃপ্তির হাসি ফুটে ওঠে। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ এই মানবিক উদ্যোগের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করেন।

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় খানসামায় এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

আপডেট সময় : ০৭:৩৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬