ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শহিদুল ইসলামের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় সালথায় আনন্দ মিছিল

শরিফুল হাসান-সালথা (ফরিদপুর):
  • আপডেট সময় : ০৮:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ ১৯১ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদি কৃষকদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩নভেম্বর) বিকালে সালথা সদর বাজারে এ আনন্দ মিছিল বের করে বাবুলের সমর্থক বিএনপির একাংশ । মিছিল শেষে বাইপাস সড়কে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সহ-সভাপতি ফরিদুর রহমান ফরিদের সভাপতিত্বে ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য
মোল্যা জামালের সঞ্চালনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়া, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস হুসাইন, সাংগঠনিক সম্পাদক ফারুক মাতুব্বর, উপজেলা যুবদল নেতা ইমরান নাজির, জহুরুল ইসলাম মিলন, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম, আবুল বাসার সাদ্দাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রুবেল রানা, উপজলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক হাসনাত রাব্বি, যুগ্ম আহবায়ক তানবীর আহমেদ ইফতি, সদস্য মাহমুদুর রহমান সজীব, ছাত্রনেতা মশিউর রহমান, মাহিম প্রমুখ।

উল্লেখ্য, গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলায় সংঘাত ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম ও শহীদুল ইসলাম বাবুলের প্রাথমিক পদসহ বিএনপির সব পর্যায়ের পদ স্থগিত করে কেন্দ্রীয় বিএনপি।

রোববার (১০ নভেম্বার) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের দুজনের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করেন।

শহিদুল ইসলামের দলীয় পদ স্থগিতাদেশ প্রত্যাহার করায় সালথায় আনন্দ মিছিল

আপডেট সময় : ০৮:১১:২৮ অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪