ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জনের মনোনায়ন পত্র জমা

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ১০:০০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪ ১০৪ বার পঠিত

আসন্ন শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ৯ জন মনোনায়ন পত্র জমা দিয়েছেন। ২ মে শরণখোলা উপজেলা নির্বাচন অফিসে বিকাল ৪টা পর্যন্ত চেয়ারম্যান পদে ২ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৫জন, ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিলন । এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন সাউথখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বর্তমান ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সবুজ, ধানসাগর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাবুল আকন, রায়েন্দা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম সত্তার হাওলাদার এর ছেলে এইচ এম আসাদুজ্জামান মাসুদ, এবং উপজেলা ওলামালীগের সাধারণ সম্পাদক আঃ জলিল (মুফতি) ।
এবং মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ রাহিমা আক্তার হাসি ও বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ হাসেম তালুকদারের কন্যা শিখা আক্তার।
এ ব্যাপারে শরণখোলা উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইনায়েত হোসেন বলেন, মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বাগেরহাট জেলা নির্বাচন অফিসে রিটানিং কর্মকর্তা ৫ মে মনোনয়নপত্র বাছাই করবেন।

শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে ৯ জনের মনোনায়ন পত্র জমা

আপডেট সময় : ১০:০০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪