ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শরণখোলায় রহস্যজনকভাবে যুবকের মৃ-ত্যু, পুকুর থেকে লা-শ উদ্ধার

মোঃ শাহাদাত হোসাইন,শরণখোলা,(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৬:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ৮৬ বার পঠিত

বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে সাব্বির হাওলাদার (২৫) নামের এক যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রতিয়া রাজাপুর গ্রামে নিজ বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সাব্বির হাওলাদার রতিয়া রাজাপুর গ্রামের ইউনূস হাওলাদারের ছেলে।

নিহতের বাবা ইউনূস হাওলাদার বলেন, সোমবার রাত সাড়ে আটটার দিকে সাব্বির চা খাওয়ার জন্য দোকানে যায়। পরবর্তীতে আর বাড়িতে ফিরে না আসলে অনেক খোঁজাখুঁজি করে কোন সন্ধান পাওয়া যায়নি। পরে সকালে বাড়ির পাশের পুকুর পাড়ে জুতা দেখে পুকুরে নেমে খোঁজা করা হলে সাব্বিরের মরদেহ পাওয়া যায়। পূর্ব শত্রুতার কারণে ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন নিহত সাব্বিরের বাবা। তিনি অপরাধীদের শনাক্ত করে বিচারের দাবী জানান।

নিহত সাব্বিরের পরিবার থেকে জানা যায়, ৫ই আগস্ট পরবর্তী সময়ে পুর্বশত্রুতার জেরে সাব্বিরকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। নিহত সাব্বিরকে বছর খানেক পূর্বে বাড়ির সামনে বসেই মারাত্মক জখম করে অভিযুক্ত প্রতিবেশী। পরিবারের সদস্যদের দাবি যে অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে তাতে স্পষ্ট যে সাব্বিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা প্রশাসনের কাছে উক্ত ঘটনায় জড়িতদের শনাক্ত করে ফাঁসি কার্যকর করার দাবি জানায়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ মোঃ শামিনুল হক বলেন, সকালে খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করেছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদনে প্রকৃত কারন জানার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শরণখোলায় রহস্যজনকভাবে যুবকের মৃ-ত্যু, পুকুর থেকে লা-শ উদ্ধার

আপডেট সময় : ০৬:০০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫