ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শরণখোলায় মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ইজিবাইক চালক আটক

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ৫১২ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় মাদ্রাসা পড়ুয়া ৭ম শ্রেনীতে অধ্যায়নরত ১৪ বছরের এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জসিম মল্লিক (৩০) নামের এক যুবককে আটক করেছে শরণখোলা থানা পুলিশ। গত ২৩ ফ্রেব্রুয়ারী রাত ৯টার দিকে উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের মৌরশী এলাকায় ঘটনাটি ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানায়, শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের বাসিন্দা ও তাফালবাড়ী সিনিয়র মাদ্রাসার ৭ম শ্রেনীর ছাত্রীর মা-বাবা জীবন জীবিকার তাগিদে প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করায় একই গ্রামে তার মামা রহিম মিয়ার (ছদ্মনাম) তত্ববধায়নে থাকে। ২৩ ফেব্রুয়ারী রাত ৯টার দিকে প্রতিবেশী মহারাজ হাওলাদার এর পুত্র জনতা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর ছাত্র মুসা হাওলাদার ওই ছাত্রীকে বাড়ির বাইরে ডেকে আনে। ওই সময়ে একটি গাছের নিচে দাড়িয়ে দুজনে কথা বলার সময় উপজেলার উত্তর তাফালবাড়ী গ্রামের মৌরাশী এলাকার বাসিন্দা শুক্কুর আলী মল্লিকের পূত্র ইজিবাইক চালক জসিম মল্লিক দুজনকে একসাথে দেখে ভয়ভীতি দেখায়। এক পর্যায়ে জসিম মল্লিকের উপস্থিতিতে মুসা হাওলাদার পালিয়ে গেলে অভিযুক্ত জসিম ওই ছাত্রীর মূখ চেপে ধরে পাশ্ববর্তী একটি বাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় ওই মাদ্রাসা শিক্ষার্থীর ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসলে জসিম পালিয়ে যায়। ২৪ ফেব্রয়ারী শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে জসিমকে আটক করে থানায় নিয়ে আসে।

ভুক্তভোগী ওই ছাত্রী জানায়, ঘটনার বিষয়টি কাউকে না জানাতে এবং যখনই ডাক দেয়া হবে তখনই তার ডাকে সাড়া দিতে হবে তা না হলে ভবিষ্যতে দেখে নেয়ার হুমকি দেয়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রাধে শ্যাম সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করে ধর্ষককে আটক করা হয়েছে এবং ভিকটিমকে অধিকতর জিজ্ঞাসাবাদ ও আলামত সংগ্রহের জন্য থানা হেফাজতে আনা হয়েছে।

শরণখোলায় মাদ্রাসা পড়ুয়া ছাত্রীকে ধর্ষনের অভিযোগে ইজিবাইক চালক আটক

আপডেট সময় : ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪