ঢাকা ০৩:২০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ড

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ০৩:২৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪ ১১০ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ডে কমপক্ষে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ২৭ জুন বৃহস্পতিবার রাত সোয়া দশটার দিকে উপজেলার রায়েন্দা বাজার পাঁচ রাস্তার মোড় এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ পুলিশ সদস্য ও স্থানীয়দের প্রানপণ চেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রনে আসে। সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত কুমার সিংহ তাৎক্ষনিক ঘটনাস্থলে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ একটি মিষ্টির দোকান দোকান থেকে ধোয়া উঠতে দেখার পর কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহযোগীতা এবং বৃষ্টি হওয়ায় আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে।

দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও কাছাকাছি পানির কোন উৎস না থাকায় আগুনের তীব্রতা ভয়াবহ আকার ধারণ করে। পরে, মোড়েলগঞ্জ ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌছানোর পর প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। পরে মধ্য রাতে বৃষ্টি শুরু হলে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

শরণখোলায় ভয়াবহ অগ্নিকান্ড

আপডেট সময় : ০৩:২৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪