ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরণখোলায় পুর্ব শত্রুতার জেরে নির্মানাধীন ভবনের দেয়াল ভাঙ্গার অভিযোগ

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা (বাগেরহাট):
  • আপডেট সময় : ০৩:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩ ৫২৯ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় প্রতিপক্ষের বিরুদ্ধে নির্মাধীন ইমারত ভবনের দেওয়াল ভাঙ্গার অভিযোগ পাওয়া গেছে।
২৩ আগষ্ট বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে রায়েন্দা হাসপাতাল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্থ সোলায়মান ফরাজী শরণখোলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রায়েন্দা বাজার শরণখোলা উপজেলা হাসপাতাল সংলগ্ন এলাকার বাসিন্দা সোলায়মান ফরাজী আদালতের রায় ও ডিক্রি মূলে সরকারী খাজনা পরিশোধ করিয়া ইমারত ভবন নির্মান কাজ শুরু করেন। ২৩আগষ্ট বুধবার রাতে উপজেলার রাজাপুর গ্রামের আদেল উদ্দিন তালুকদারের পুত্র সাখাওয়াত হোসেন (৪০) ও রায়েন্দা বাজারের বাসিন্দা মজিবর ফরাজীর পুত্র ইসা ফরাজী (৩০) এর নেতৃত্বে অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি খোন্তা ও শাবল নিয়া নির্মনাধীন ভবনের দেওয়ার ভাঙ্গা শুরু করে। বিষয়টি টের পেয়ে সোলায়মান ফরাজী ও তার পরিবারের সদস্যরা বাইরে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়।

শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান,খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। যেহেতু জমিজমা সংক্রান্ত বিষয় তাই নিষ্পত্তির জন্য রায়েন্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান সমাধান করবেন বলে তিনি আশ্বস্ত করেন।

শরণখোলায় পুর্ব শত্রুতার জেরে নির্মানাধীন ভবনের দেয়াল ভাঙ্গার অভিযোগ

আপডেট সময় : ০৩:৫৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০২৩