ঢাকা ০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

শরণখোলায় চেয়ারম্যান পদপ্রার্থী মামুন শরীফের বিশাল গণসংযোগ

মোঃ শাহাদাত হোসাইন,শরণখোলা,(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ৮০ বার পঠিত

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন ২নং খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন শরীফ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার খোন্তাকাটা বাজারে নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন শরণখোলা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মতিয়ার রহমান, খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সহ-দপ্তর সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন শরীফ, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শামিম হাসান বাচ্চু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসান সরদার, বিএনপি নেতা সবুর হাওলাদার, বিএনপি নেতা খলিলুর রহমান, যুবদল নেতা সাইফুল ইসলাম প্রিন্সসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এ সময় খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান মতিয়ার রহমান বলেন, আমি তিনবার খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে কাজ করেছি। তবে আব্দুল্লাহ আল মামুন শরীফের জনবান্ধবমুলক কাজ আমাকে মুগ্ধ করেছে। তিনি চেয়ারম্যান হলে এই খোন্তাকাটা ইউনিয়নের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে।

চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন শরীফ বলেন, আমি দীর্ঘদিন ধরে খোন্তাকাটা ইউনিয়নের জনগণের সুখে দুঃখে পাশে থেকেছি, সুযোগ পেলেই ব্যক্তিগত উদ্যোগে সংস্থারের কাজ করেছি। দল থেকে মনোনয়ন দিলে আমি খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচন করবো এবং ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কাজের মাধ্যমে খোন্তাকাটা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।

শরণখোলায় চেয়ারম্যান পদপ্রার্থী মামুন শরীফের বিশাল গণসংযোগ

আপডেট সময় : ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬