ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরণখোলায় গলায় ওড়না পেঁচিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা, (বাগেরহাট):
  • আপডেট সময় : ১০:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪ ২২৫ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় ওড়না গলায় পেঁচিয়ে মিম আক্তার (২৬) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।

শনিবার সকালে উপজেলার ধানসাগর ইউনিয়নের রথিয়া রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ওই নারী একই এলাকার মালয়েশিয়া প্রবাসী রানা সাজ্জালের স্ত্রী।স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে নিজ ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় ওই নারী।

বাড়ির লোকজন ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শরণখোলা থানার ওসি তদন্ত রাধেশ্যামের নেতৃত্বে এস আই ফতেউর পুলিশ সদস্যদের সাথে নিয়ে তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করেন।

তবে এটি পরিকল্পিত হত্যা দবি করেছেন মৃত মিম আক্তারের ফুফু মনিয়ারা বেগম। এ বিষয়ে জানতে চাইলে শরণখোলা থানার ওসি তদন্ত রাধেশ্যাম সরকার জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে পাঠানো হয়েছে।এটি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে তদন্ত চলছে।

শরণখোলায় গলায় ওড়না পেঁচিয়ে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ১০:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৮ মে ২০২৪