ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শরণখেলায় ট্রাকের ধাক্কায় ভারসাম্যহীন যুবকের মৃত্যু

মোঃ শাহাদাত হোসাইন- শরণখোলা(বাগেরহাট):
  • আপডেট সময় : ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ৪৯৯ বার পঠিত

বাগেরহাটের শরণখোলায় ট্রাকের ধাক্কায় মানষিক ভারসাম্যহীন এক ৩০ বছরের যুবকের মৃত্যু হয়েছে।
৩ জানুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও পথচারীদের সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার রায়েন্দা বাজারস্থ শহীদ মিনার সংলগ্ন এলাকায় মানষিক ভারসাম্যহীন ৩০ বছরের এক যুবক দাড়িয়ে ছিলেন।

এ সময় ওই এলাকায় রায়েন্দা বাজারের মালামাল বহনকারী একটি ট্রান্সপোর্টের ট্রাকের ড্রাইভার অসাবধানতা বসত গাড়ী ঘুরানোর চেষ্টা করলে তা ওই ভারসাম্যহীন যুবকের গায়ে ধাক্কা লাগলে সে শহীদ মিনারের দেয়ালের সাথে মাথায় প্রচন্ড আঘাত পায়। মাথায় গুরুতর আঘাতে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।

পরে পথচারীরা উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আবাসিক মেডিকেল অফিসার ডা. আসফাক হোসেন জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু ঘটেছে। তবে কোন ট্রান্সপোর্টের ড্রাইভার ধাক্কা দিয়েছে তা জানা যায়নি।

এ ব্যাপারে শরণখোলা থানা পুলিশের অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে এবং তাকে রায়েন্দা কেন্দ্রীয় কবরস্থানে দাফন করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শরণখোলা, বাগেরহাট।
তারিখঃ ০৩.০১.২৪

শরণখেলায় ট্রাকের ধাক্কায় ভারসাম্যহীন যুবকের মৃত্যু

আপডেট সময় : ০৫:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪