ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

শেখ মাসুদ পারভেজ-নড়াইল:
  • আপডেট সময় : ০৬:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ২৫১ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল চালক মোঃ জনি শেখ (২০) নিহত হয়েছে।

বুধবার সকালে উপজেলার লোহাগড়া- মহাজন সড়কের লক্ষীপাশা রাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জনি শেখ উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন এ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বুধবার সকালে নিহত জনি শেখ মোটরসাইকেল যোগে বাড়ি থেকে লোহাগড়া বাজারের দিকে যাচ্ছিল প্রতিমধ্যে লোহাগড়া-মহাজন সড়কের লক্ষীপাশা রাজপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা দিলে সে রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোযণা করেন। পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন বলেন, এঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

লোহাগড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় চালক নিহত

আপডেট সময় : ০৬:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩