ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগড়ায় বাবুলকে কুপিযে হত্যা,২৭ জনকে আসামি করে মামলা

শেখ মাসুদ পারভেজ শামীম-নড়াইল:
  • আপডেট সময় : ০২:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩ ২৯৭ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় তালগাছ কাটাকে কেন্দ্র করে বাবুল শেখ (৫৭) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

গত বুধবার রাতে নিহতের স্ত্রী সাজেদা বেগম (৫০) বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেন। এতে ২৭ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়।

আজ বৃহস্পতিবার(১৩ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন।

এর আগে গত মঙ্গলবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের হান্দলা গ্রামের বাবুল শেখকে দেশীয় অস্ত্র (পাট কাটার হাঁসো) দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত বাবুল শেখ ওই গ্রামের বাসিন্দা।

এ ঘটনার পর থেকে রিপন শেখসহ অন্য আসামিরা পলাতক রয়েছেন। মোবাইল ফোনে যোগাযোগ করেও তা বন্ধ পাওয়া যায়।
নিহতের স্ত্রী বলেন, আমার স্বামীকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে আসামীরা। হত্যার পর আসামীরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। তারা কেউ এলাকায় নেই। আমার স্বামীর হত্যাকারিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের দাবি জানাই।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:নাসির উদ্দিন বলেন, এই হত্যাকান্ডের ঘটনায় গত বুধবার রাতে থানায় মামলা হয়েছে। এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে জড়িতরা সবাই পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

লোহাগড়ায় বাবুলকে কুপিযে হত্যা,২৭ জনকে আসামি করে মামলা

আপডেট সময় : ০২:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩