ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেখ মাসুদ পারভেজ-লোহাগড়া(নড়াইল):
  • আপডেট সময় : ০৬:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ ৩১৩ বার পঠিত

নড়াইলের লোহাগড়া উপজেলায় এ বছর এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২৪২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু চত্বরে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলীর সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ ভূইয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ কামাল হোসেন ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, নবগঙ্গা ডিগ্রী কলেজ অধ্যক্ষ মোঃ মোশারেফ হোসেন মোল্যা, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, নিরাপদ সড়কের চেয়ারম্যান ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ খায়রুল আলমসহ কৃতি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

লোহাগড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৬:১২:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩