ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোহাগড়ায় কিশোরের হাত-পায়ের রগ কর্তন

শেখ মাসুদ পারভেজ- নড়াইল:
  • আপডেট সময় : ০৯:৩৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ২৯৭ বার পঠিত

নড়াইলের লোহাগড়ায় আজিম শেখ (১৮) নামে এক কিশোরের হাত-পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার সঙ্গে থাকা দুই বন্ধু আহত হয়েছেন।

কিশোর আজিম শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ধোপাধাহ গ্রামের শাহজাহান শেখের ছেলে।

শুক্রবার (৬ অক্টোবর) সন্ধায় লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব ব্রিজের ওপর এ হামলার ঘটনা ঘটে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহত অপর দুজন হলেন- ওই গ্রামের ইমরান শেখের ছেলে শুভ শেখ ও খোকন শেখের ছেলে তুফান শেখ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধায় উপজেলার কাশিপুর ইউনিয়নের গন্ডব ব্রিজে ঘুরতে যায় আজিম শেখ ও তার দুই বন্ধু শুভ ও তুফান। পরে ব্রিজের ওপর ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। এসময় আজিমের হাত ও পায়ের রগ কেটে দেয় দুর্বৃত্তরা। এ হামলার ঘটনায় আজিমের দুই বন্ধু ও আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে আজিমকে ঢাকা মেডিকেলে পাঠান। বাকি দু’জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) নাসির উদ্দিন বলেন, ঘটানাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।এবং যারা এ ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের কোন ছাড় দেওয়া হবে না।

লোহাগড়ায় কিশোরের হাত-পায়ের রগ কর্তন

আপডেট সময় : ০৯:৩৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩