ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লোকাল বাসে তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসার ঢল

প্রতিদিনের ডেস্ক :
  • আপডেট সময় : ১২:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫ ৪০৭ বার পঠিত

যুক্তরাজ্যে বসবাসরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লোকাল বাসে চড়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিগুলোতে দেখা যায়—লন্ডনের একটি লোকাল বাসস্টপে হালকা নীল শার্ট, খাকি প্যান্ট ও স্নিকার্স পরা অবস্থায় মোবাইলে কিছু পড়ছেন তিনি। পাশে সাধারণ যাত্রীদের জন্য বসানো বেঞ্চে বসে আছেন নিঃসঙ্গভাবে। এরপর লাল রঙের ডাবল-ডেকার বাসে ওঠেন, পৌঁছে নামেন—না আছে কোনো দেহরক্ষী, না কোনো প্রটোকল।

ঘটনাটি ঘটে গত শুক্রবার (১ আগস্ট) সকালে নিউ ভিক্টোরিয়া হসপিটালের নিকটবর্তী একটি বাসস্টপে। ছবি দেখে স্পষ্ট, বাসের গন্তব্য ছিল কিংস্টন। তারেক রহমানের এমন সাধারণ ও নিরহংকার চলাফেরা নজর কাড়ে সামাজিক মাধ্যম ব্যবহারকারীদের। অনেকেই মন্তব্য করছেন—বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে যেখানে প্রটোকল, নিরাপত্তা বলয় ও অহংকারের চর্চা প্রবল, সেখানে তারেক রহমানের এমন ‘নিম্নপ্রাণ’ উপস্থিতি ব্যতিক্রমী এবং “অ্যান্টি-ভিআইপি রাজনীতির” উজ্জ্বল উদাহরণ।

বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজেও ছবিগুলো শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়—
“যুক্তরাজ্যে অবস্থানকালে কোনো ভিআইপি সুবিধা গ্রহণ না করে সাধারণ মানুষের মতো জীবনযাপন করেন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান। এটাই তার বিনয়, সাদামাটা জীবন এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কের প্রতিফলন।”

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে যুক্তরাজ্যে রয়েছেন তারেক রহমান। চিকিৎসা, মামলা ও রাজনীতির নানা ব্যস্ততায় তার প্রবাসজীবন কেটেছে বেশ সক্রিয়ভাবেই। বর্তমানে দল পরিচালনায় তিনি ভার্চুয়াল মাধ্যমে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।

ট্যাগস :

লোকাল বাসে তারেক রহমান, নেটদুনিয়ায় প্রশংসার ঢল

আপডেট সময় : ১২:৪২:২৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫