ঢাকা ১২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লালমনিরহাটে তিস্তা পাড়ের কৃষকদের বন্যায় ফসল হারিয়ে মাথায় হাত

শিল্পী আক্তার- রংপুর ব্যুরো:
  • আপডেট সময় : ০৭:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪ ২৩৯ বার পঠিত

বন্যার পানি নেমে যাওয়ার পর লালমনিরহাটে কৃষকের ফসলের মাঠে ভেসে উঠছে ক্ষতচিহ্ন। পানির নিচে ডুবে পচে গেছে রোপা আমন। আবার কারও ধান বালুর নিচে ঢেকে গেছে। ফলে দুশ্চিন্তায় পড়েছেন তিস্তা পাড়ের হাজারো কৃষক।

লালমনিরহাটের বন্যায় প্রায় দৈর্ঘ্যের ৮০ কিলোমিটার তিস্তা অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চল পানিতে তলিয়ে শত শত হেক্টর জমির চিনাবাদাম, বীজতলা, আমন ধান, শাক-সবজি, আখ সহ বিভিন্ন ফসল ডুবে গেছে। বালুর নিচে ঢেকে ও পচে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান।

পাশাপাশি শত শত হেক্টর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কালমাটি,বাহাদুরপাড়া, হরিণ চড়া, গরিবুল্লাপাড়া, সদর উপজেলার রাজপুর, খুনিয়াগাছ, তাজপুর, হাতীবান্ধা উপজেলার সিংগীমারী, সিন্দুনা ডাউয়াবাড়ি পাটিকাপাড়া, গড্ডিমারী,এবং পাটগ্রাম উপজেলা দহগ্রামে কৃষকদের ক্ষতি হয়েছে বেশি।

লালমনিরহাটের কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, বন্যায় জেলার পাঁচ উপজেলায়। এক লাখ,আট হাজার ১১০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তার মধ্যে ১২৭,৫ হেক্টর আবাদি ফসল নষ্ট হয়েছে। ক্ষতির পরিমান হয়েছে চার কোটি ৩০ লাখ সাত হাজার টাকা কৃষি বিভাগ বলছে, এবার রবি মৌসুমের জন্য পাঁচ উপজেলার আট হাজার ৭০০ কৃষককে ৬টি ফসল প্রণোদনা দেওয়া হবে। এরমধ্যে রয়েছে পেঁয়াজ,ধান, সরিষা, গম, ভুট্টা ও চিনাবাদাম।

জেলার আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কালমাটি এলাকার কৃষক আমজাদ হোসেন বলেন, হঠাৎ করে বন্যায় জমিতে বালুর নিচে ঢেকে গেছে জমির আমন ধান, এবার কি ভাবে জিবন চলবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না।

লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ, আনন্দবাজার এলাকার কৃষক ধনেরশ্বর রায় বলেন, বন্যায় সব ফসল নষ্ট হয়ে গেছে। এখন কী খাবো পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছি।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সৈয়দা সিফাত জাহান বলেন, এ বছর লালমনিরহাট জেলায়, এক লাখ,আট হাজার ১১০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় এখন পর্যন্ত, ১২৭,৫ হেক্টর ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে। লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মো. সাইখুল আরিফিন বলেন, ব্যাপক ক্ষতি হয়েছে চলতি বন্যায় আমন ক্ষেতসহ অন্য ফসলের।

ট্যাগস :

লালমনিরহাটে তিস্তা পাড়ের কৃষকদের বন্যায় ফসল হারিয়ে মাথায় হাত

আপডেট সময় : ০৭:০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪