ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রোগীর শরীরে ভুল রক্ত প্রবেশ, হাসপাতালের ল্যাব-ইউনিট সিলগালা 

মোহাম্মদ ইকবাল হোসেন নাঈম, চৌদ্দ গ্রাম (কুমিল্লা):
  • আপডেট সময় : ১১:০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩ ১৮০ বার পঠিত

নোয়াখালীর মাইজদীতে খাদিজা বেগম (৫৩) নামে এক রোগীর শরীরে ভুল রক্ত প্রবেশ করানোর ঘটনা ঘটেছে। খাদিজা বেগম নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নাজিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত বাহার উদ্দিনের স্ত্রী। ডাক্তারের পরামর্শে তিনি রক্তদাতা সংগ্রহ করে রক্ত দিতে ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

জানা গেছে, খাদিজা বেগমের ‘ও’ পজিটিভ রক্ত রক্তদাতার কাছ থেকে সংগ্রহ করলেও হাসপাতালে নার্স তার শরীরে ‘বি’ পজিটিভ’ রক্ত প্রবেশ করান। কিছুক্ষণ পর রোগীর স্বজনরা বিষয়টি বুঝতে পেরে প্রতিবাদ করলে কর্তৃপক্ষ ভুল স্বীকার করে এবং রক্ত দেওয়া বন্ধ রাখে।

খাদিজা বেগমের মেয়ের জামাই আশরাফ হোসেন টিটু বলেন, আমার শাশুড়িকে ‘ও’ পজিটিভ রক্ত দেওয়ার কথা থাকলেও হাসপাতাল কর্তৃপক্ষ ‘বি’ পজিটিভ রক্ত প্রবেশ করায়। বিষয়টি আমরা টের পেয়ে প্রতিবাদ করলে রক্ত দেওয়া বন্ধ করা হয়। এ নিয়ে আমরা সিভিল সার্জন কার্যালয়ে অভিযোগ দিয়েছি।

তিনি আরও বলেন, ভুল রক্ত দেওয়ায় ধীরে ধীরে রোগীর বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছে। তার কিডনিসহ শরীরের বিভিন্নস্থানে প্রদাহ শুরু হয়েছে। আমরা হাসপাতাল নামের এ ধরনের দায়িত্বহীন প্রতিষ্ঠানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। যেন অন্য কোনো নিরীহ রোগীকে তারা মৃত্যুর দিকে ঠেলে দিতে না পারে।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক ভুল রক্ত প্রবেশের সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, একসঙ্গে দুই রোগীর রক্ত থাকায় নার্স ভুল করে অন্য রোগীর রক্ত এনে প্রবেশ করায়। বিষয়টি বুঝতে পেরে পরে তা খুলে ফেলা হয়।

নোয়াখালী সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, অভিযোগের সঙ্গে সঙ্গে ওই হাসপাতালে অভিযান চালানো হয়। সত্যতা পেয়ে তাদের ডায়াগনস্টিক ল্যাব ও রোগী ভর্তির কেবিন ইউনিট সিলগালা করে দেওয়া হয়েছে।

রোগীর শরীরে ভুল রক্ত প্রবেশ, হাসপাতালের ল্যাব-ইউনিট সিলগালা 

আপডেট সময় : ১১:০৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩