ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

খুলনার রূপসায় বিদ্যুৎ স্পৃষ্টে করুন মৃত্যু

মোঃ কুরবান-রূপসা (খুলনা):
  • আপডেট সময় : ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩ ৩২২ বার পঠিত

মোঃ কুরবান,রূপসা-(খুলনা):

খুলনার রূপসায় ইঁদুর মারার ফাঁদে পড়ে প্রাণ গেল দুই কৃষকের। ঘটনাটি রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আনন্দনগর গ্রামে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আনন্দনগর এলাকার সৈয়দ আলী মোল্লার ছেলে জের আলী মোল্লার মাছের ঘেরের পাড়ে শসা খেতে ইদুর মারার জন্য বিদ্যুৎ সংযোগ দিয়ে রাখেন গতকাল ( ২১আগস্ট) সোমবার ।

একই গ্রামের ইকবাল শেখ(৩৫) নামের কৃষক তার মাছের ঘেরে কাজ শেষ করে ঐদিন সন্ধ্যায় বাড়ি ফেরার পথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে থাকেন।
পরবর্তীতে ইকবাল বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন রাত সাড়ে দশটায় দিকে ইকবালের ভাই মোদাচ্ছের (৪৮) কে ফোন দিয়ে বলেন তিনি মাছের ঘরে কাজ করতে গেছে এখনো বাড়ি আসে নাই।

মোদাচ্ছের শেখ মাছের ঘেরের ঘরে পরিবার নিয়ে বসবাস করে সেই সূত্র ধরে ভাই ইকবালকে খুজতে বের হয়।

পথিমধ‍্যে দেখতে পাই জের আলী মোল্লার ঘেরের পাড়ে ইকবাল পড়ে আছে। তখন মোদাচ্ছের তার ভাই ইকবালকে স্পর্শ করলেই সেও বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এ সময় মোদাচ্ছের এর স্ত্রী রুমা বেগম পিছনে আসার কারণেই তিনি ঘটনাটি দেখতে পায়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেন।

পরবর্তীতে তার চিৎকারে আশেপাশে লোকজন এসে তাদেরকে উদ্বার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। নিহত কৃষকের লাশ ময়নতন্ত্রের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
নিহতের ঘটনায় একমাত্র আয়কর ব‍্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তাদের পরিবার। শোকাহত এলাকাবাসী।

থানার ওসি মো: শাহিন জানান, ইদুর মারার জন‍্য ঘেরের পাড়ে সবজি ক্ষেতে দেওয়া বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই কৃষক মারা গেছে শুনে ঘটনাস্থলে যায়। ময়না তদন্তের জন‍্য মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

খুলনার রূপসায় বিদ্যুৎ স্পৃষ্টে করুন মৃত্যু

আপডেট সময় : ০৪:৫৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩