ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

রফিকুল ইসলাম রনজু-কুড়িগ্রাম:
  • আপডেট সময় : ০৮:১৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩ ৩১১ বার পঠিত

বিএনপি কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও কুড়িগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে তাৎক্ষণিক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে শহরের মোক্তারপাড়াস্থ দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে দাদা মোড়ে এসে শেষ হবার পর সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি শফিকুল ইসলাম বেবু’র সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিরুজ্জামান সাজু, সহকারী সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিমেল প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, রিজভী আহমেদের মত বিএনপির শীর্ষস্থানীয় নেতাকে রাজনৈতিকভাবে ঘায়েল করার ব্যর্থ চেষ্টার উদ্দেশ্যে এমন মিথ্যা মামলায় গ্রেফতারী পরোয়ানা দেয়া হয়েছে। বক্তারা অবিলম্বে হয়রানি বন্ধ সহ এসব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

ট্যাগস :

রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ

আপডেট সময় : ০৮:১৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১ সেপ্টেম্বর ২০২৩