ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রায়পুরায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার

রায়পুরা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩ ২৫৬ বার পঠিত

নরসিংদীর রায়পুরা উপজেলার খানাবাড়ি স্টেশন এলাকায় রেললাইনের ওপর থেকে কিরণ মিয়া (৪৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১০টায় লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত কিরণের বাড়ি উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকায়। তার বাবা নাম আব্দুর রহমান।

পারিবারিক সূত্র জানা যায়, একটি ব্যাটারী চালিত অটোরিকশা ভাড়া নিয়ে চালাতেন কিরণ মিয়া। সোমবার বিকেলে রিকশা ছাড়াই বাড়ি থেকে বের হন তিনি। এরপর রাত পোহালেও বাড়ি ফেরেননি তিনি। এদিকে বাড়ি না ফেরায় সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেন কিরণের স্বজনরা। এদিকে মঙ্গলবার সকালে ওই রিকশাচালকের মরদেহ উপজেলার মির্জানগরের খানাবাড়ি স্টেশনের অদূরে আপ ও ডাউন রেললাইনের মাঝে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে নিহতের স্বজন ও পুলিশকে খবর দেন তারা।

নিহত কিরণের মা নিলুফা বেগম বলেন, ১৫ দিন আগে শিবপুর উপজেলার সৃষ্টিগড় থেকে কিরণের অটোরিকশা ছিনিয়ে নিয়ে মারধর করেন দুর্বৃত্তরা। পরে একটি রিকশা ভাড়া নিয়ে চালাতো সে। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সকালে রেললাইন থেকে ছেলের লাশ পাই।

তিনি আরো বলেন, হত্যার পর লাশ ফেলে গেছে দুর্বৃত্তরা। তদন্ত করে প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানান তিনি।

নিহতের মাথা ও অন্ডকোষে আঘাত আছে বলে জানান নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম। তিনি বলেন, ধারণা করছি ট্রেনের ধাক্কায় ওই অটোরিকশা চালকের মৃত্যু হতে থাকতে পারে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত শেষে জানা যাবে মৃত্যুর রহস্য।

ট্যাগস :

রায়পুরায় অটোরিকশা চালকের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৩:১৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০২৩