সংবাদ শিরোনাম ::
রাজারহাটে বাস ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ
ইয়াছিন আরাফাত- স্টাফ রিপোর্টার:
- আপডেট সময় : ০৮:২৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ ৩০১ বার পঠিত

যশোর মনিরামপুর সড়কের রাজারহাট মোড়ে বাস ও ইজিবাইক সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ আনুমানিক দুপুর ১২.২০মিনিটে এই দুর্ঘটনা ঘটে। জানাযায় যশোর থেকে যাত্রী নিয়ে অপু ঐশী পরিবহন টি রাজারহাট আমিন পেট্রোলিয়াম টার্নিং পয়েন্টে অপরপ্রান্ত থেকে আসা যাত্রীবাহী ইজিবাইকে ধাক্কা দেয়। এই ঘটনায় ইজিবাইক চালক ও যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
সড়ক দুর্ঘটনা স্থল পরিদর্শন করেন হাইওয়ে পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহামুদ হাসান লাইফ।




















