ঢাকা ১০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজশাহীতে ভারতীয় নাগরিকের মৃত্যু

শাহিনুর রহমান সুজন-রাজশাহী:
  • আপডেট সময় : ০৯:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩ ২০৫ বার পঠিত

রাজশাহীতে আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে পবিত্র সিংহ (৪০) নামে ভারতীয় এক নাগরিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাতে নগরীর রাজপাড়া থানার লক্ষ্মীপুরের নিউ লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পবিত্র সিংহ ভারতের মাদলা জেলার হবিপুর থানার মধ্যম কেন্দুয়া আইহো গ্রামের মৃত হরি গোপাল সিংহের ছেলে।

রাজশাহী নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পবিত্র সিংহ ১৭ অক্টোবর রাজশাহী নগরীর কুমারপাড়া এলকার তার আত্মীয় অলোক কুমারের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার রাতে বুকে ব্যথা নিয়ে রাজপাড়া থানার লক্ষ্মীপুরের নিউ লাইফ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান পবিত্র সিংহ।

ওসি আরও বলেন, মরদেহ উদ্ধারের পর রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রাজশাহীতে ভারতীয় নাগরিকের মৃত্যু

আপডেট সময় : ০৯:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩