ঢাকা ১২:৫১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ী-২ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগ

মোঃ আজমল হোসেন-বালিয়াকান্দি রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৪:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ১৮১ বার পঠিত

রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি, কালুখালী) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী নুরে আলম সিদ্দিকী হকের ঈগল প্রতীকের নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি ও কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে।

রবিবার দুপুরে রাজবাড়ী-২ আসনের স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক রাজবাড়ী রিটানিং অফিসার ও জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্বতন্ত্র প্রার্থী নুরে আলম সিদ্দিকী হক বলেন, নির্বাচনে প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে একটি পক্ষ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য নানাভাবে পাঁয়তারা করছে। প্রতিনিয়ত কর্মীদের উপর হামলা, হুমকি, ধমকি দিচ্ছে। প্রচার প্রচারণায় বাধা দিচ্ছে। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের গাংবথুনদিয়া গ্রামের প্রধান নির্বাচনী ক্যাম্পের অদূরে একশ গজের মধ্যে মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিনের নেতৃত্বে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে কর্মীদের মধ্যে প্রচন্ড আতঙ্ক সৃষ্টি হয়েছে। একই সাথে সাধারণ মানুষের মধ্যে ভয়ভীতির সৃষ্টি হয়।
তিনি বলেন, এ ঘটনার সাথে আরও রয়েছে জেলা পরিষদের সদস্য ইউসুফ মেম্বারের ছেলে সোহেল ও রাসেল, মাঝবাড়ির চরকুলটিয়া গ্রামের আরজু, মৃগী ইউনিয়নের যুবলীগ নেতা দাউদসহ বেশ কয়েকজন। একই দিন মৃগী ইউনিয়নের নেয়ামতপুর মোড়ে প্রচার মাইকের চালক মোঃ কলমকে মারধর করে আরজুসহ কয়েকজন। রবিবার সকালে মোহনপুর গ্রামের মনছের আলীর ছেলে আব্দুর রাজ্জাককে মারধর করে নৌকার সমর্থক।
তিনি বলেন, নৌকার সমর্থকরা প্রতিনিয়ত অফিসের সামনে দিয়ে সমর্থকদের উদ্দেশ্য করে অশালীন ভাষায় গালিগালাজ করছে। যেকারণে আমার কর্মীরা নির্ভয়ে নির্বিঘ্নে কাজ করতে পারছে না।
মৃগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.এ মতিন বলেন, ফাঁকা গুলি ছুড়ে আমার উপর দোষারোপ করছেন। তিনি এঘটনার সাথে জড়িত নয় বলে দাবী করেন।
রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজবাড়ী-২ স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে ককটেল বিস্ফোরণ ও মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৪:২৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩