ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ী ১ আসনে দ্বন্দ্ব ভুলে একসাথে মনোনয়নপত্র দাখিল

মো. সাজ্জাদ হোসেন -গোয়ালন্দ (রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৯:০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ৩৮৬ বার পঠিত

রাজবাড়ী-১ আসনে দলের মধ্যে দীর্ঘ দিনের দ্বন্দ্বের অবসান ঘটিয়ে নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন পত্র দাখিল করলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সাংসদ কাজী কেরামত আলী।

বৃহস্পতিবার (৩১ নভেম্বর) দুপুর ১টায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এর কক্ষে মনোনয়ন পত্র দাখিল শেষে পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উভয় গ্রুপের নেতাকর্মীর মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

জানা যায়, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী ও বর্তমান সংসদ সদস্য কাজী কেরামত আলী দুজনেই মনোনয়ন পত্র প্রত্যাশী ছিলেন এবং মনোনয়নকে দুই গ্রুপের দ্বন্দ্ব ছিল প্রকাশ্যে। এবং ধারণা করা হয়েছিল ছোট ভাই কাজী ইরাদত আলী বিদ্রোহী প্রার্থী হবেন। কিন্তু সব দ্বন্দের অবসান ঘটিয়ে দুই ভাই একসাথে হাত উঁচিয়ে সবার কাছে নৌকাকে বিজয়ী করতে সহযোগিতা চান।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী কেরামত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ নিজাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য মো. ইউনুস মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী।

এসময় রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য প্রার্থী কাজী কেরামত আলী বলেন, আজ থেকে আমাদের আর কোন দ্বন্দ্ব নেই। আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করবো। কোন দ্বিধা দ্বন্দ্ব থাকবে না।

রাজবাড়ী ১ আসনে দ্বন্দ্ব ভুলে একসাথে মনোনয়নপত্র দাখিল

আপডেট সময় : ০৯:০৭:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩