ঢাকা ০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ী হ‌য়ে ঢাকা গে‌লো পদ্মা সেতুর ট্রায়াল ট্রেন

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৪:১২:১১ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩ ১৬৮ বার পঠিত

রাজবাড়ী রেলও‌য়ে স্টেশন থে‌কে ঢাকা কমলাপু‌রের উদ্দে‌শ্যে ছে‌ড়ে গে‌ছে পদ্মা সেতুর অফিশিয়াল ট্রায়াল ট্রেন।

বুধবার ( ৬ সেপ্টেম্বর ) বেলা পৌনে ১১ টার দি‌কে ট্রেন‌টি রাজবাড়ী থেকে ছে‌ড়ে যায়।

এরআগে গতকাল মঙ্গলবার (৫ সে‌প্টেম্বর) রাত পৌ‌নে ১০টার দি‌কে ঈশ্বরদী থেকে পদ্মা সেতুর ট্রায়াল রান ট্রেনটি রাজবাড়ী স্টেশনে এসে পৌঁছায়। ট্রেনটিতে র‌য়ে‌ছে ৮টি কোচ।

জানা‌গে‌ছে, পদ্মা সেতু পারাপা‌রের জন্য ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত ক‌রে‌ছে রেলও‌য়ে কর্তৃপক্ষ। যার অংশ হিসা‌বে পদ্মা সেতুর ওপর দিয়ে এই পথে ট্রায়াল ট্রেন চালাতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে।

আগামীকাল (৭ সেপ্টেম্বর) নতুন এ রেলপথ দিয়ে প্রথম
ঢাকা রেলওয়ে স্টেশন থেকে মাওয়া হয়ে ভাঙ্গা স্টেশনে আস‌বে প্যাসেঞ্জার ট্রায়াল ট্রেন। এরপর আগামী ১০ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই রেলপথের উদ্বোধন করবেন। পুরো প্রকল্পে নির্মাণ হতে যাওয়া ঢাকা থেকে যশোর পর্যন্ত রেলপথের দৈর্ঘ্য প্রায় ১৭২ কিলোমিটার।

রাজবাড়ী স্টেশনের এক যাত্রী আমিনুর রহমান বলেন,পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে আমরা এ পথেই বেশি যাতায়াত করে থাকি।এখন থেকে এ রুটে ট্রেন চালু হওয়ায় আমাদের আর দীর্ঘ সময় অপেক্ষা কীতে হবেনা।আরো এক যাত্রী মামুন হাসান বলেন আগে যেখানে ঢাকা যেতে বাই রোডে ৫/৬ ঘন্টা ঝক্কি ঝামেলা সহ পৌছাতে হত।এখন ট্রেনে যেতে রাজবাড়ী থেকে তিন ঘন্টার মত সময় লাগবে।যা আগের সময়ের চাইতে অর্ধেক।এ ট্রেন চালু হওয়ায় আমাদের জন্য অনেক সময় ও অর্থ উভই বাঁচবে।

রাজবাড়ীর রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত জানান, গতকাল রা‌তে ঈশ্বরদী থেকে ট্রায়াল ট্রেনটি রাজবাড়ী এসে পৌছায়। ট্রেনটি ৮ টি কোচ ও ১ টি ইঞ্জিন নিয়ে আজ বেলা‌ পে‌ৗ‌নে ১১টার দি‌কে ঢাকার উদ্দে‌শ্যে ছেড়ে গেছে। আগামীকাল বৃহস্পতিবার মাননীয় রেলমন্ত্রীসহ রেলওয়ের উর্দ্ধতন কর্মকর্তারা ঢাকার কমলাপুর থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গায় আসবে।

ট্যাগস :

রাজবাড়ী হ‌য়ে ঢাকা গে‌লো পদ্মা সেতুর ট্রায়াল ট্রেন

আপডেট সময় : ০৪:১২:১১ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩