ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ী স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটি অনুমোদন, সভাপতি রাজীব, সম্পাদক আসাদ

জহুরুল ইসলাম হালিম-স্টাফ রিপোর্টারঃ
  • আপডেট সময় : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩ ১৪১ বার পঠিত

রাজবাড়ীতে আগামী তিন বছরের জন্য জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাকারিয়া মাসুদ রাজীব’কে সভাপতি এবং গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

সোমবার (৩১ জুলাই) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতেই সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে কেন্দ্রীয় দপ্তরে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার দিবাগত রাত ১২ টার দিকে ওই বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছাবার্তা জানাতে শুরু করেন জেলা আওয়ামীলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এব্যাপারে জাকারিয়া মাসুদ রাজীবের কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, প্রথমেই কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ভাই ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু ভাইকে সময়োপযোগী সিদ্ধান্তের জন্য অভিনন্দন ও সেই সাথে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এর প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি সবাইকে সাথে নিয়ে মিলেমিশে ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাই এক হয়ে কাজ করবেন বলে জানান।

উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালে রাজবাড়ী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনে হাফিজুর রহমানকে সভাপতি ও আনিসুর রহমানকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়া হয়। এর দীর্ঘ ১১ বছর পর গত ২১ জুলাই রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যায়ের মাঠে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলেও ওইদিন জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের বিপরীতে ১৩ জন প্রার্থী হওয়ায় কারোই নাম ঘোষণা করেননি কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দরা।

ট্যাগস :

রাজবাড়ী স্বেচ্ছাসেবক লীগের জেলা কমিটি অনুমোদন, সভাপতি রাজীব, সম্পাদক আসাদ

আপডেট সময় : ০৪:৫৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩