ঢাকা ০২:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর রসুলপুরের অন্ধপীর মতিন নেছারী’র ইন্তেকাল,জানাজা সম্পন্ন

মো. আজমল হোসেন-বালিয়াকান্দি(রাজবাড়ী):
  • আপডেট সময় : ০৫:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩ ১৯৪ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর দাওরায়ে হাদিস মাদ্রাসার প্রতিষ্ঠাতা,রসুলপুরের পীর আলহাজ্ব মাওলানা আ.মতিন নেছারী মারা গেছেন। গত শনিবার দিবাগত রাত দেড়টার সময় তিনি নাটোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন) ।

আজ রবিবার বিকেল ৩ টায় রসুলপুর মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে কবরে সমাহিত করা হয়েছে।

জীবিতকালে তিনি কওমি মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বোর্ড রাজবাড়ী জেলার সভাপতি,রাজবাড়ী জেলা কওমি মাদ্রাসা উলামা পরিষদের সভাপতি,বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের রাজবাড়ী জেলা শাখার সভাপতি ছিলেন। জেলা ব‍্যাপী তিনি অন্ধ পীর নামে বেশি পরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজনসহ অনেক গুণগ্রহী রেখে গেছেন।

উল্লেখ্য,এই গুণী অন্ধ পীর বরিশাল বিভাগের পিরোজপুরে জন্মস্থান করেন, তিনি বালিয়াকান্দি উপজেলা নবাবপুর ইউনিয়নে রসুলপুর বিবাহ সূত্রে বাড়ি করে বসবাস করেন, কিন্তু হজুর অন্ধ হওয়ায় প্রথম স্ত্রী তাকে ছেরে চলে যান, এরপর তিনি দ্বিতীয় বিবাহ করেন, এরপর হুজুর নাটোরের হাজরা পাড়া গ্রামে বাসা বাড়ি করেন, কারন হুজুর উত্তরবঙ্গে বিভিন্ন প্রোগ্রাম করেন এবং প্রোগ্রাম শেষ করে তিনি নাটোরের হাজরাপাড়া বাসায় ১০-১৫ দিন বিশ্রাম নিতেন। মৃত্যুকালে তিনি ১ মেয়ে ও স্ত্রী সহ অনেক ভক্ত বৃন্দ রেখে গেছেন।

রাজবাড়ীর রসুলপুরের অন্ধপীর মতিন নেছারী’র ইন্তেকাল,জানাজা সম্পন্ন

আপডেট সময় : ০৫:৫০:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩