ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আলফাডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু নাগেশ্বরীতে বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুর‌ পৌরসভার ‌ সাবেক ১ নং ‌ প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির গ্রেপ্তার কুষ্টিয়ার সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র প্রবীণ সাংবাদিক নুরুননবী বাবু সালথায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার দৌলতদিয়ায় পার্কিং করা যাত্রীবাহি বাসে আগুন  নাগেশ্বরীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির প্রতিবাদ সভা দেবহাটায় পুলিশের অভিযানে ১জন আসামি গ্রেপ্তার খালের ইজারা বাতিল ও সর্বসাধারণের জন্য উন্মুক্তের দাবিতে দেবহাটায় মানববন্ধন নওগাঁয় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে সড়ক বিভাগের প্রকৌশলী নি-হ-ত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাইকোর্টের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১২৮ বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাইকোর্টের নির্দেশনা অমান্য করে জমি জবর দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীরা আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি করেছেন।
বালিয়াকান্দি সদর গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মাহমুদ জানান, তারা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ডা. মো. আব্দুস সালাম গংদের বিরুদ্ধে দেওয়ানি রিভিশন মামলা দায়ের করেন। এর আগে রাজবাড়ীর অতিরিক্ত জেলা জজ আদালত ও দেওয়ানি আপিল নং ২৫/২০২৪-এর রায়ের বিরুদ্ধে তারা আপিল করেন।

গত ৪ সেপ্টেম্বর বিচারপতি মো. বশির উল্লাহর আদালতে শুনানি শেষে বিবাদীদের বিরুদ্ধে রুল জারি করা হয় এবং তিন মাসের জন্য স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন আদালত। অর্থাৎ যে পক্ষ যে অবস্থায় ভোগদখলে আছে, সে অবস্থায়ই থাকার নির্দেশনা দেওয়া হয়।

কিন্তু অভিযোগ রয়েছে, বুধবার সকাল ৯টার দিকে প্রায় ১০০ জন লোক লাঠিসোটা ও ভেকু (এক্সকাভেটর) নিয়ে এসে দোকানের পিছনের অংশ ভাঙচুর করে।

তাৎক্ষণিকভাবে বালিয়াকান্দি থানায় খবর দিলে থানার ওসি ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ভেকুর চাবি জব্দ করে এবং তাদেরকে সেখান থেকে সরিয়ে দেয়।

ভুক্তভোগী আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “হাইকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোর করে দোকান ঘর দখলের চেষ্টা চালাচ্ছে। আমরা সেনা ক্যাম্পসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছি।”

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং কাজ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।”

রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাইকোর্টের আদেশ অমান্য করে জমি দখলের চেষ্টা

আপডেট সময় : ১১:২৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫