ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পঞ্চগড়ে সবার জন্য বাংলাদেশের মতবিনিময় সভা রাজবাড়ী সদর উপজেলা মাসিক সভা অনুষ্ঠিত, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আলোচনা রাজবাড়ীতে ৩৫ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়ন ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিদিনের খবর ডেস্ক ::
  • আপডেট সময় : ০৫:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫ ১৭৯ বার পঠিত

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ মার্চ)বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর বাজারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ছাত্রদল নেতা মনিজ্জামান হেলালের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সদর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন পাটুয়ারি, ছাত্রদল নেতা কেএম কাউসার মীর,স্বেচ্ছাসেবক দলনেতা শামীম শেখ, আশিকুর রহমান মিজান, ইসরাত নাহার মায়া, লিজু কানম, দীপ্ত, মাজিয়া ও আলাউদ্দিন প্রমুখ।

বক্তারা সারা দেশে নারী নির্যাতন,ধর্ষণ ও সহিংসতার দ্রুত বিচার এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

রাজবাড়ীর বসন্তপুর ইউনিয়ন ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ০৫:২৪:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫