ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীর দৌলতদিয়ার পোড়া ভিটায় পুলিশ  সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের অভিযান

রাজবাড়ী প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৩২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ১০৩ বার পঠিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পোড়া ভিটায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পুলিশ সুপার মীর মনির হোসেনের নির্দেশনায় শনিবার বিকেলে ডিবির একটি দল এ অভিযান চালায়।

স্থানীয়ভাবে মাদকপ্রবণ এলাকা হিসেবে পরিচিত পোড়া ভিটায় অভিযানের খবর ছড়িয়ে পড়লে সেখানে থাকা অনেকেই দ্রুত সরে যান বলে জানিয়েছে পুলিশ।

এ সময় কয়েকটি ঘরের দরজা বাইরে থেকে বন্ধ অবস্থায় পাওয়া যায়। কিছু ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। পুলিশ সদস্যরা দরজার বাইরে থেকে ভেতরে কেউ আছেন কি না জানতে চাইলে কোনো সাড়া পাওয়া যায়নি বলে ডিবি সূত্রে জানা গেছে।
পুলিশের ভাষ্য, রাজবাড়ীতে মাদকবিরোধী কার্যক্রম জোরদারের অংশ হিসেবে পোড়া ভিটাসহ মাদকপ্রবণ এলাকাগুলোতে নজরদারি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ীর দৌলতদিয়ার পোড়া ভিটায় পুলিশ  সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের অভিযান

আপডেট সময় : ১২:৩২:৫১ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬