ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীর তরুন ক্লাব,মাটিপাড়া আয়োজিত “হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ৪র্থ ম‍্যাচ অনুষ্ঠিত

মো. সাজ্জাদ হোসেন-গোয়ালন্দ(রাজবাড়ী):
  • আপডেট সময় : ১২:৩১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ৩১৪ বার পঠিত

রাজবাড়ী জেলার মাটি পাড়া তরুন ক্লাব আয়োজিত হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর নক আউট পর্বের ৪র্থ ম‍্যাচ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় রাজবাড়ী মাটি পাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ‍্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন গোয়ালন্দ ফুটবল একাডেমী, মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলা ফুটবল একাদশকে ৩-১ গোলে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়। খেলায় সেরা নৈপুণ্য প্রদর্শন করে ম‍্যাচ সেরা নির্বাচিত হন গোয়ালন্দ ফুটবল একাডেমীর গোল রক্ষক মো. অন্তু।

টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গতমাসের ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব মোল্লা বাবু’র সভাপতিত্বে জেলা ফুটবল এসোসিয়েশনের সহ-সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ টুর্নামেন্ট উদ্বোধন করেন।

উদ্বোধনী দিন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাটি পাড়া তরুন ক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ-সভাপতি ও টুর্নামেন্টের আহবায়ক মো. ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমানসহ ক্লাবের অন‍্যান‍্য কর্মকতা ও সদসস‍্যবৃন্দ এবং হাজার হাজার দর্শক।

টুর্নামেন্টের চতুর্থ ম‍্যাচে গোয়ালন্দ ফুটবল একাডেমীর পক্ষে খেলার মঞ্চে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার এফ. কে টেকনিক্যাল এন্ড বি, এম মহিলা কলেজের অধ‍্যক্ষ, বিশিষ্ট শিক্ষানুরাগী ও ক্রীড়া ব‍্যক্তিত্ব ফকীর আব্দুল কাদের।

এসময় গোয়ালন্দ ফুটবল একাডেমীর চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক ও কোচ মো. আলমগীর হোসেন, সভাপতি ও টিম ম‍্যানেজার গোলাম মোস্তফা সোহাগ, সহ-সভাপতি মো. ফারুক মোল্লা, সিরাজুল ইসলাম চানমিয়া, মো. ফারুক হোসেন, সেলিম রেজা, সাইফুল ইসলাম রাজ্জাক, নিজাম মোল্লা, এরশাদ হোসেন প্রমুখ

টুর্নামেন্ট সম্পর্কে মাটি পাড়া তরুণ ক্লাবের সহ-সভাপতি ও টুর্নামেন্টের আহবায়ক মো. ইমরান হোসেন বলেন, এ টুর্নামেন্টটি ১৬ দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে। টুর্নামেন্টের আকর্ষণীয় পুরস্কার হিসাবে রয়েছে একটি মোটরবাইক।

রাজবাড়ীর তরুন ক্লাব,মাটিপাড়া আয়োজিত “হোন্ডা কাপ ফুটবল টুর্নামেন্টের ৪র্থ ম‍্যাচ অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩১:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩