ঢাকা ০৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ চোর গ্রেফতার

রাজবাড়ী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৯২ বার পঠিত

রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে ১৯টি মামলার আসামি হিসেবে অভিযুক্ত এক দুর্ধর্ষ চোরকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষের নির্দেশনা ও নেতৃত্বে এসআই (নিঃ) মো. সাব্বির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার কল্যাণপুর এলাকা থেকে মশিউর রহমান মিঠুন ওরফে মিথুন মোল্লা (২৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি রাজবাড়ী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা (আম বাবু মসজিদ সংলগ্ন) এলাকার বাসিন্দা। তার বাবার নাম রহমত মোল্লা।
পুলিশের দাবি, গ্রেফতার হওয়া মশিউর রহমান মিঠুনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরিসহ মোট ১৯টি মামলা রয়েছে।
রাজবাড়ী সদর থানা পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

রাজবাড়ীতে ১৯ মামলার আসামি দুর্ধর্ষ চোর গ্রেফতার

আপডেট সময় : ১২:৫০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬