ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খোকসায় ইউপি নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত সালথায় মাদকসেবনে বাধা দেওয়ায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ কয়রায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করলেন বিএনপি নেতা এম এ হাসান প্রেমের টানে চীন থেকে গোয়ালন্দে, নার্গিসকে বিয়ে করলেন জ্যাকি পঞ্চগড়ে ৮ জেলার শিশুদের অংশগ্রহণে ২দিন ব্যাপী আঞ্চলিক ঝাঁক অবকাশ শুরু আশুলিয়ায় মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাড়িতে হামলা ও ভাঙচুর বোয়ালমারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পঞ্চগড়ের বোদায় প্রাইভেট শেষে ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ছাত্র নিহত অপরিকল্পিত দোকানপাটে অগ্নিঝুঁকিতে আলফাডাঙ্গা বাজার এনসিপির নেত্রী নুসরাতের বাড়িতে পেট্রোল বোমা

রাজবাড়ীতে হত্যা মামলায় নান্নু শাহ নামে এক জনের ফাঁসির আদেশ

ইমরান হোসেন মনিম -রাজবাড়ী:
  • আপডেট সময় : ০৩:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ১৩৮ বার পঠিত

রাজবাড়ীর কালুখালীতে হত্যা মামলার আসামী নান্নু শাহ নামে একজনকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয় আসামীকে।আসামী নান্নু শাহ কালুখালী উপজেলার আমবাড়িয়া গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।

একই সময় অপর এক আদেশে আসামীকে ২০১ ধারায় ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা রিমানা করা হয়।উভয় সাজা একই সময় থেকে কার্যকর হবে।

বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সিনিয়র দায়রা জজ মোছাম্মৎ জাকিয়া পারভিন এ আদেশ দেন।

উল্লেখ্য গত বছর ১২ নভেম্বর ২০২৩ সালে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলা আমবাড়িয়ায় পাওনা টাকা পরিষোদ না করায় মোশারফ হোসেনকে শ্বাস রোধ করে হত্যার পরে সেফটি ট্যাংকিতে ফেলে দেয়।এর আগে গত বছর ৮ নভেম্বর রাত সাড়ে দশটার দিকে মোশারফ হোসেন চা খাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন।তার পর আর তাকে কোথাও খুজে পাওয়া যায়নি।পরের দিন ৯ নভেম্বর কালুখালী থানায় জিডি করা হয়। পরে ১২ নভেম্বর তাকে মৃত অবস্থায় পাশের আমবাড়িয়া গ্রামের আমিরুল ইসলাম আনামের বাড়ির পেছনের বাগানে থাকা টয়লেটের ট্যাংকি থেকে মৃত মোশারফ হোসেনের লাশ উদ্ধার করে কালুখালী থানা পুলিশ।জিডির সুত্র ধরে কালুখালী থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করা হয়।

রাজবাড়ী পাবলিক প্রসিকউটর ( পিপি) উজির আলী সেখ জানান,গত বছর এ মামলাটি দায়েরের মাধ্যমে বিচার কার্য শুরু হয়।বিজ্ঞ আদালত বিচার বিশ্লেষন করে আজ আসামীকে মৃত্যু দন্ডাদেশ প্রদান করে।

ট্যাগস :

রাজবাড়ীতে হত্যা মামলায় নান্নু শাহ নামে এক জনের ফাঁসির আদেশ

আপডেট সময় : ০৩:২৬:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩